1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

লালমনিরহাট অফিস :

লালমনিরহাটের হাতীবান্ধায় ঠিকাদারী কাজে ট্রাক থেকে সিমেন্ট আন-লোডকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে । এই সংর্ঘষে অন্তত্য ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত এক জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, ওই উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের কাছে বিদ্যুৎতের অত্যাধুনিক খুটি নির্মাণের কাজ চলছে। সেই কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সিমেন্ট সরবরাহ নিয়ে গড্ডিমারী ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের লোকজনের সাথে সানিয়াজান ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের লোকজনের সাথে কয়েকদিন ধরে বিরোধ চলছিলো । বৃহস্পতিবার গভীর রাতে ওই কাজের ট্রাক থেকে সিমেন্ট আনলোড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয় ।

প্রত্যক্ষদর্শী আহত শ্রমিক রোকোনুজ্জমান বাবুল বলেন, আমি গাড়ি আনলোড করতে গেলে কয়েক যুবক সেখানে এসে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে।

ওই এলাকার বিএনপি নেতা আ: মালেক বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে আমি সিমেন্ট এবং পাথর সরবরাহ করি। বৃস্পতিবার রাতে সিমেন্টের গাড়িকে আনলোড করাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদারের নেতৃত্বে তার বাহিনী নিয়ে এসে আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়।

তবে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারের দাবী, সেখানে আমি মিমাংসা করার চেষ্টা করি, অথচ এখন আমি স্বড়যন্ত্রের শিকার। এই ঘটনার সুষ্ঠ তদন্ত করা উচিত।

গড্ডিমারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আইনুল হক বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল তালুকদাকে ঠিকাদারী কাজের ভাগ না পাওয়ায় সে হামলা চালায়। এমন কি সে ওই এলাকায় একক আদিপত্য বিস্তার করতে চায়।

এদিকে গড্ডিমারী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম এ ঘটনার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে দায়ী করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews