1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

গোমস্থাপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

গোমস্থাপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে ডাকাতির ঘটনায় ৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ব্যক্তি ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিনূলক জবানবন্দি দিয়েছে৷ এছাড়াও ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার।

গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (২৮), তহরুল ইসলামের ছেলে তৌহিদ আলী সুজন (২৬), পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. লালচান (৩২),

গঙ্গারামপুর মোবারকপুর ইউনিয়নের মৃত সাইফুদ্দিন আহম্মেদের ছেলে মো. দিনুল ইসলাম (৪৩), দানিয়ালপুর মোবারকপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে মো. আনারুল (৫২), বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসলামের ছেলে মো. কাজল (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে।

এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা সকলে একটি বিয়ে বাড়ি থেকে অটোরিকশায় ফেরার পথে এই ডাকাতির শিকার হন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বেশিরভাগই কিশোর। ডাকাতি হওয়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যেকোন এলাকায় চুরি, ছিনতাই,

ডাকাতির ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবহিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত বাকি সদস্যদেরকেও আটক ও ছিনতাইয়ের মালমাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সাথে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি নিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews