1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি শফিক এনায়েতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা অবিচার থাকবে না। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যুবসমাজকে আহ্বান জানাই, আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। কারণ একমাত্র ইসলামই একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম।

বিশেষ অতিথির বক্তব্যে শফিক এনায়েতুল্লাহ বলেন, আমি ছাত্র ভাইয়েদের প্রতি অনুরোধ জানাই, আপনারা আল্লাহর পথে নিজেদের যৌবনকে ব্যয় করুন। রমজান মাসে আপনারা যেভাবে সংযম ও ইবাদতে মগ্ন থাকেন, সেই একই নিষ্ঠা ও আদর্শ বজায় রেখে বাকি মাসগুলোও অতিবাহিত করুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব, হিউম্যান রিসোর্স সম্পাদক আসাউল ইসলাম, সাবেক কলেজ শাখা সভাপতি আব্দুল হাদি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews