1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৫ বছর পর হত্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক এস.এম রবি

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

১৫ বছর পর হত্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক এস.এম রবি

ঝিনাইদহ প্রতিনিধি :

১৫ বছর পর শফিকুল ইসলাম সান্টু হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন সাংবাদিক এস.এম রবি। ৪ মার্চ ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম রবি সহ মামলার ৯ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের এ রায় দেন।

১৩ মার্চ আসামী পক্ষের আইনজীবী এ্যাড. আমিনুর রহমান রায় এর সার্টিফাইড কপি উত্তোলন করে খালাসপ্রাপ্তদের নিকট হস্তান্তর করেন,

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ৫ এপ্রিল রাত আনুমানিক ৯.৩০ মিনিটে ঝিনাইদহ নতুন হাটখোলায় ভেতর সান্টুকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা, স্থানীয়রা সান্টুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সান্টুকে মৃত ঘোষণা করেন,

ঐ দিন রাত ১১.৪৫ মিনিটে সান্টুর বাবা, রবি কে ১ নং আসামী ও মাসুদ আজিজ লাবুকে হুকুমের আসামী করে মোট ১১ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় এজাহার দাখিল করেন,

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার ৪/৫ মাস আগে হামদহ নিবাসী মাসুদ আজিজ লাবু আলফালাহ হাসপাতালের একজন নার্সকে ভালোবাসা করিয়া গোপনে বিবাহ করে এবং তাহাকে ভোগ করার পর ত্যাগ করার লক্ষ্যে একদিন রাস্তায় মারধর করে নির্যাতন ও হুমকি দেওয়া কালে আমার পুত্র প্রতিবাদ করার কারণে আসামী লাবু আমার ছেলেকে হত্যার হুমকি দেয় এবং লাবু হত্যার পরিকল্পনা করে,

সান্টু হত্যার ৩ দিন পর মিঠুন বসু নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করেন, মিঠুন এই মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন না, এরপর ২০১২ সালের ৪ অক্টোবর, হুকুমের আসামী লাবু তার ছোট ভাই মাবু ও মামলার ৫ নং আসামী আফজাল কে বাদ দিয়ে,

মিঠুন বসু ও আসাদুর রহমান কদর কে যুক্ত করে আদালতে চার্জশীট দেয় পুলিশ, দীর্ঘ ১৫ বছর ধরে চলা মামলায় মোট ১২ জন সাক্ষ্যপ্রদান করেন,

এ ব্যাপারে সাংবাদিক এস.এম রবি’র নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনার কিছু আমি জানিনা কতিপয় ব্যক্তি সান্টুর বাবাকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মামলা করিয়েছিলেন, এস.এম রবি একটি জাতীয় দৈনিকে ঝিনাইদহ প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews