1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভিজিএফ চালের বস্তায় শেখ হাসিনার নাম, স্থানীয়দের ক্ষোভ

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ভিজিএফ চালের বস্তায় শেখ হাসিনার নাম, স্থানীয়দের ক্ষোভ

সরকার পরিবর্তনের সাত মাস পরও শরীয়তপুরে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিতরণকৃত চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা থাকায় এ নিয়ে সমালোচনা চলছে। দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

শনিবার (১৫ মার্চ) এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার ১৫ হাজার ৪শ’ ৪৬ জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে আগামী দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে বেশিরভাগ ইউনিয়নগুলোতে ৩০ কেজি ওজনের চালের বস্তাগুলোতে শেখ হাসিনার নাম ছিল। তবে কোদালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কালো স্প্রে দিয়ে লেখাটি ঢাকার চেষ্টা করা হলেও অনেক জায়গায় তা স্পষ্ট ছিল।

কোদালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান বলেন, খাদ্যগুদাম থেকে চাল বিতরণের আগে কিছু বস্তায় লেখা মুছে ফেলা হলেও অনেক বস্তায় তা থেকে যায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, সরকার পরিবর্তনের পরও প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার অনুসারীরা রয়ে গেছে, যারা ইচ্ছাকৃতভাবে এসব কাজ করছে। সরকারি চাল জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়, তাই বস্তায় ব্যক্তিগত প্রচার অগ্রহণযোগ্য।

দক্ষিণ তাঁরাবুনিয়া ইউনিয়নের চাল বিতরণের ট্যাগ অফিসার ফিরোজ মিয়া একে ‘নিন্দনীয়’ বলে উল্লেখ করেন এবং পরবর্তী চাল বিতরণে বস্তার লোগো পরিবর্তনের আহ্বান জানান।

শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, বস্তাগুলো বিগত সরকারের সময় কেনা হয়েছিল এবং সেই সময়ের নির্দেশনা অনুযায়ী নাম লেখা ছিল। বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নাম মুছে দেওয়ার চেষ্টা করছি, তবে কিছু বস্তায় তা থেকে গেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews