1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু মিয়া (১৭)। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার বাবা একজন দিনমজুর।

জানা যায়, ছেলেটার বাবা চাঁন মিয়া গাছ কাটার কাজ করে এবং সেও বিভিন্ন ধরনের কাজকর্ম করে বাবার আর্থিক সাহায্য করে থাকে। এতে তাদের ৬ জনের সংসার চলতো না বিধায় তার মা বিড়ি বাধাইয়ের কাজ করে সংসারে সাহায্য করতেন কিন্তু ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে তার মা আর বিড়ি বাধাইয়ের কাজ করতে পারে না। বাবা যা পায় তাই দিয়ে কোনরকমে চলে তাদের।

মঞ্জু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করতো। কিন্তু সে আর বেশি দিন কাজকর্ম করে বাবাকে সাহায্য করতে পারলো না। তার পেটে (নাভির নিচে) একটা টিউমার ধরা পড়ে। অনেক কষ্টে ধারদেনা করে টাকা জোগাড় করে টাঙ্গাইলে গিয়ে অপারেশন করায়। কিন্তু অপারেশন করানো হলেও সেটি ভালো না হয়ে তার শরীরে মরণঘাতী ক্যান্সার বাসা বাঁধে।

তার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে না পারলে বাঁচানো সম্ভব হবে না। এতে তার অপারেশনের জন্য (প্রায় ৩/৪ লক্ষ) টাকার প্রয়োজন। যা তার অস্বচ্ছল ও দারিদ্র্য পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। যেজন্য ছেলের চিকিৎসা চালিয়ে নিতে ও মরণঘাতী ক্যান্সারের হাত থেকে তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন মঞ্জুর অসহায় বাবা মা।

কিশোর মঞ্জু মিয়া জানায়, আমি মরণঘাতী ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাই। সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চাই। এজন্য আমি সকল সামর্থ্যবানদের কাছ থেকে আর্থিক সাহায্য কামনা করছি। আপনাদের একটু আর্থিক সহায়তা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আবার সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের অল্পকিছু সাহায্যই হতে পারে আমার জীবনের আলো।

সাহায্যের জন্য যোগাযোগ। বিকাশ পার্সোনাল- কোরবান আলী তালুকদার -০১৭২২৮৭৯৫৯১, নগদ , বিকাশ- সাইফুল ইসলাম ০১৭১৩৬৩৯৮৭৯।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews