1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে শখের বসে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জাকারিয়া হোসেন (৩২)। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে দুর্বৃত্তদের নিষ্ঠুরতায়। রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি করেছে।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়া পূর্বপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুর বারীকের ছেলে। তিনি স্বপ্ন দেখেছিলেন মাছ চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করবে কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া ৮০ হাজার টাকা দিয়ে কয়েক বছরের জন্য পুকুরটি চুক্তিবদ্ধ করেন মাছ চাষের জন্য। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম করে তিনি পুকুরে ১০ প্রজাতির মাছ চাষ করছিলেন। কিন্তু (১২ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে তিনি পুকুরের পানিতে ভাসতে থাকা মৃত মাছ দেখতে পান। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় কাইয়ুম নামের এক যুবক বলেন, জাকারিয়া অনেক কষ্ট করে এই মাছ চাষ করছিল। তার সফলতা দেখে আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছিলাম। কিন্তু যারা এই কাজ করেছে, তারা খুবই অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা।

স্থানীয় শান্ত নামের আরেক ব্যক্তি বলেন, এটি শুধু জাকারিয়ার ক্ষতি নয়, পুরো গ্রামের জন্য একটি দুঃখজনক ঘটনা। কেউ শখ করে কিছু শুরু করলেই যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কারো কিছু করার সাহস থাকবে না।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে এই মাছ চাষ শুরু করেছিলাম। আমার জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছি। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। কে বা কারা এমন শত্রুতা করল, বুঝতে পারছি না। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা এসেছিলো দেখতে। আমি এখন এর বিচার চাই।

এবিষয়ে ভূঞাপুর থানার এএসআই সুমন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টা ওসি স্যারকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews