1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিশুকে ধর্ষণচেষ্টা, ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শিশুকে ধর্ষণচেষ্টা, ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামক এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টায় উপজেলার কাঁচপুর পুরান বাজার রায়েরটেক গ্রামের রংপুর গলিতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচপুরের পুরান বাজার রায়েরটেক এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া বাড়িতে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলী। শিশুটির পিতা-মাতা উভয় গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান।

বৃহস্পতিবার বিকেলে ৩টার সময় বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিল। তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী।

এমতাবস্থায় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়। পরবর্তীতে শিশুর বাবা-মা কাজ থেকে বাসায় ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। এক পর্যায়ে এলাকাবাসী রাত ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেন। অভিযুক্তের গ্রামের বাড়ি রংপুরের কাটা বাড়িতে।

এদিকে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক সামরুল হোসেন বলেন, বাচ্চার বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি বাচ্চা জানিয়েছে। পরে পিতা-মাতা অভিযুক্তকে জিজ্ঞেস করলে তিনি বিকেলে বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে তাদের কাছে স্বীকারোক্তিও দিয়েছেন।

বাচ্চাটির পরিবারের কাছে তার ভাষ্য ছিল-শয়তানে তাকে এ কাজ করিয়েছে। তাই এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলেছেন ধর্ষক মনসুর আলী। পরবর্তীতে বাচ্চার পরিবার এই ঘটনা সম্পর্কে ওই বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews