টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার পৌর এলাকার ভানিকাত্রা গ্রাম হতে চার মাদক ব্যবসায়ীয়ে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১২ মার্চ) আনুমানিক রাত ৯টায় ঘাটাইল সেনানিবাসের গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার চান্দশী গ্রামের আঃ রশিদের ছেলে রাসেল (২২ ) এর নিকট হতে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটের বিকল্প নেশা ও বেদনাশক ট্যাবলেট টাপেল ট্যবলেট,
জহুরুল ইসলাম কাজী রোডের মৃত জহুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম(৩৫) এর নিকট হতে ৭৮ পিছ নেশা জাতীয় ট্যাবলেট,
ভানীকাত্রা গ্রামের মৃত শ্রী ধীরেন চন্দ্র বর্মনের ছেলে শ্রী উজ্জল চন্দ্র বর্মন (২৮) এর বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ লিটার দেশি কাঁচা মদ এবং সহযোগী ভানীকাত্র গ্রামের আঃ মালেকের ছেলে মো: স্বাধীন এই চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply