1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোজার কারণে কুষ্টিয়ার লালন স্মরণোৎসব শেষ হবে একদিনে

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

রোজার কারণে কুষ্টিয়ার লালন স্মরণোৎসব শেষ হবে একদিনে

পবিত্র রমজানের কারণে এবার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে দৌলপূর্ণিমার এবারের লালন স্মরণোৎসব শুধু আজকের সংক্ষিপ্ত আলোচনায় সীমাবদ্ধ করা হয়েছে। প্রতিবছর দৌল পূর্ণিমার তিথিতে জমকালো আয়োজনে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব হয়ে আসছেন। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীরা আসত এখানে।

এদিকে, প্রাণের সেই উৎসব না থাকায় আখড়াবাড়িতে সাধু ভক্তদের উপস্থিতি একেবারেই কম। দৌল পূর্ণিমার তিথি আসলে যেখানে পা ফেলার জায়গা থাকে না এবার সেখানে লালন ভক্ত অনুসারীদের উপস্থিতি একেবারেই কম। বাউল মেলা, সংগীতানুষ্ঠান না থাকায় তেমন কোন দর্শনার্থীও নেই।

দু’শ বছর আগের কথা। নিজের ভক্ত বাউলদের খাটি করে গড়ে তুলতে বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়া বাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্ণিমা রাতে সাধুসঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার ভক্ত ও অনুসারীরা। পরের উৎসবে একতারা দোতারা আর ঢোল বাঁশির সুরে ও আধ্যাত্মিক গানে প্রকম্পিত হয়ে উঠবে লালন আখড়াবাড়ি, এমনটাই প্রত্যাশা লালন ভক্তদের।

লালন অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা রমজানের পবিত্রতা রক্ষায় উৎসব কাটছাঁট করা মেনে নিয়েছেন। তবে যেহেতু লালন ফকির নিজেই এই উৎসব করতেন। তাই সেই রীতি মেনে তারা সাধু সঙ্গ উৎসব পালন করবেন। আজ সন্ধ্যায় অধিবাস হবার পরে রাখাল, বাল্য ও নিজ উদ্যোগে পূর্ণ সেবা গ্রহণ করবেন তারা।

লালন একাডেমির সভাপতি তৌফিকুর রহমান বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক লালন মেলা, সঙ্গীতানুষ্ঠান বাদ দেওয়া হয়েছে। স্বল্প পরিসরে পালনের জন্য সাধু ভক্তরাও সহযোগীতা করছেন। আর কোন ধরনের মাদক সেবন, বেচা বিক্রি নিষেধ করা হয়েছে। শুধু এবারের জন্য না আগামীতেও এই নির্দেশ বলবত থাকবে। আলোচনা সভার পর রাতে দুই দফায় সাধু ভক্তদের সেবা (খাবার) দেওয়া হবে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, লালন আখড়াবাড়িতে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। যে কোন পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। মাজারসহ সাধু ভক্তদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি স্থাপনসহ পুরো এলাকা নজরদারির মধ্যে রাখা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, রাতে সেবা দেওয়া ছাড়াও সাধু ভক্তদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশি পাহারার পাশাপাশি র‌্যাব ও সেনা সদস্যরাও টহল দিচ্ছেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews