1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলা

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়ায় আবারো সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে, এভাবেই কুষ্টিয়ায় প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা হচ্ছেই। এবার হামলার শিকার হয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক।

১১ মার্চ দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন তিনি। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একাধিক সাংবাদিক নেতৃবৃন্দ ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

ঘটনা সুত্রে জানা যায়, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মরত নার্স ও স্টাফদের সাথে বাইরের বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক মারমুখী আচরণ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের জরুরী বিভাগের সামনে হট্টগোল দেখতে পান সাংবাদিক নাজমুল হক। এসময় উপস্থিত জনসাধারণের মাধ্যমে মারমুখী ভুমিকায় থাকা যুবকদের চিহ্নিত করার পর তাদের থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি।

সেসময় অভিযুক্ত যুবকরা সহ আরো বেশ কয়েকজন যুবক তার উপর চড়াও হন এবং একপর্যায়ে নাজমুলকে তারা বেধড়ক মারপিট করতে থাকেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও রোগীর স্বজনরা এগিয়ে গিয়ে হামলাকারীদের হাত থেকে নাজমুলকে ছিনিয়ে নেন। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সাংবাদিকদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক নাজমুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি একেবারেই অনাকাঙ্খিত। সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে যাওয়ার পর ঘটনাটি সম্পর্কে জানার চেষ্টা করলে উল্টো আমার উপর হামলা করা হয়। বিষয়টি নিয়ে সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও হামলাকারীদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews