বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন- আমি কোনদিন অন্যায় করিনি আর অন্যায়ের কাছে মাথানত করিনি। এর আগের সরকার বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে সাহায্য সহযোগিতা করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন- আমি জেল খানায় বসে আপনাদের কথা অনেক ভেবেছি, স্মরণ করেছি। কোনদিন আপনাদের সঙ্গে দেখা হবে কি না চিন্তা করেছি। আমি জেলখানায় কষ্ট করেছি আর আপনারা বাইরে থেকেই সে কষ্ট ভোগ করেছেন। আমার জন্য আপনারা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছেন এজন্য আল্লাহর রহমতে মুক্তি পেয়েছি। মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছি। কোনদিন অন্যায় করিনি আর অন্যায়ের কাছে মাথানত করিনি।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম,
উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply