1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এবার পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড আ.লীগ নেতা শিমু

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

এবার পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড আ.লীগ নেতা শিমু

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আবদুর রহমান ও নারায়ণগঞ্জের সাবেক গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগ নেতা সামসুদ্দোহা শিমু এখন পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। তার খোঁজে বিশেষ টিম গঠন করে গোয়েন্দা নজরদারি শুরু করেছে ডিএমপি।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের একাধিক দল পলাতক আসামি ও পুলিশের খাতায় অপরাধী আওয়ামী লীগ নেতা সামসুদ্দোহা শিমু কোন কোন আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খীর বাসায় লুকিয়ে থাকতে পারে তার তালিকা তৈরির কাজ করছে।
সার্বিক বিষয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন,

পলাতক আসামিদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালানোর বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে। তিনি বলেন, পুলিশ যদি আসামি ধরতে গিয়ে আসামির পরিবারের সদস্যদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয় তখন বাহিনীর পক্ষ থেকেই বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভাটারা থানাধীন সাইদনগর হাউজিং এলাকায় আসামি আওয়ামী লীগের শিমুকে গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আমরা তাঁকে গ্রেপ্তারে সক্ষম হবো এটাই শেষ কথা।

প্রসঙ্গত. রাজধানীর মোহাম্মদপুর থানায় সামসুদ্দোহা শিমুর নামে হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলার আসামি হিসেবেই পুলিশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেপ্তার করতে রাজধানীর ভাটারা থানাধীন তার বাড়িতে গত ৮ মার্চ গভীর রাতে অভিযান চালায়।

কিন্তু অভিযানের এক পর্যায়ে বাতি নিভিয়ে কৌশলে পালিয়ে যায় শিমু । নারায়ণগঞ্জের সাবেক গডফাদার শামীম ওসমানের বন্ধু খ্যাত শিমু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। সে ঢাকা মহানগর দক্ষিণের বাসাবো থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে ও ছিল।

কারাগারে আটক সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার আত্মীয় আওয়ামী লীগ নেতা শিমুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগসহ আন্দোলন দমনকারী অন্যদের মদদদান ও অর্থ্যায়নের অভিযোগ আছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান আলাপকালে বলেছেন, আসামি খোজার পদ্ধতি অনুযায়ী তারা সম্ভাব্য সকল ধরনের কার্যক্রম শুরু করেছেন। পলাতক আসামি শিমুর মেয়েদের শ্বশুর বাড়ি, ভাগ্নে, ভাগ্নি, ভাতিজা-ভতিজি, ভাই সহ ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকা, ঠিকানা তারা প্রস্তুত করে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কাজ শুরু করেছেন।

জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতা শিমু যেন বিদেশে পালাতে না পারে সেজন্য বিমানবন্দরে ও স্থল সীমান্ত গুলোতে তার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে।

আরও জানা গেছে, ডিএমপির গোয়েন্দা ইউনিট পলাতক আওয়ামীলীগ নেতা শিমু শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরবরাহকারীর থেকে অর্থসহ কি কি অনৈতিক সুবিধা নিয়েছে তা নিয়ে কাজ করছে।

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী চাকরিতে থেকে কোনো ব্যাংক কর্মকর্তা রাজনৈতিক দলের পদে থাকতে পারেন না ।

কিন্তু শিমু চাকরিতে থেকে কিভাবে বাসাবো থানা ও আলফাডাঙ্গা থানা আওয়ামী লীগের পদে ছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে । এই ক্ষেত্রে আইনের বাত্যয় হয়ে থাকলে মামলাসহ আরও বেবস্থা হবে বলে জানান ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews