পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর কৃষি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভূঞাপুর কৃষি ব্যাংকের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল (উত্তর) মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তানভীর মেহেদী, আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা এমএ মাসুম, মূখ্য আঞ্চলিক কার্যালয়ের মূখ্য কর্মকর্তা আলমগীর হোসেন,
গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, বাংলাদেশ কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়, সিংগুরিয়া বাজার শাখার ব্যবস্থাপক খাইরুল হাসান,
ভূঞাপুর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া সহ শিক্ষক, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন- আসাদুজ্জামান নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃ মাহফুজুর রহমান। এসময় দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply