1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

 টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ওই বিএনপি নেতা তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার অফিসে সশরীরে এসে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলকে এই হুমকি দেন। এসময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা কার্যালয়। এতে উপজেলার ৬টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সেসময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়।

লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে এবং খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করে।

অফিস সহকারী হৃদয় জানান, সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে অফিসে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। পরে লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যারা নিয়োগ পেয়েছেন তাদের ডিও বন্ধ রাখতে বলেন বলেন। আর তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কে রয়েছি বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, হঠাৎ করে অফিসে আব্দুস ছালাম এসে গালিগালাজ ও হুমকি-ধামকি শুরু করে। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।

গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম বলেন, আমি তার অফিসে গিয়েছিলাম এবং তাকে বলেছি গাবসারা ইউনিয়নে যিনি লটারিতে ডিলারশিপ পেয়েছে তিনি এখন ওই ইউনিয়নের বাসিন্দা নয়।

তিনি আরো বলেন- খাদ্য কর্মকর্তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে কিন্তু হাত কেটে ফেলার কোন কথা বলেননি তিনি। খাদ্য কর্মকর্তা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ পপি খাতুন জানান- বিষয়টি সম্পর্কে জেনেছি। তবে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews