কিছুদিন আগেও মানবিক আচরণের জন্য প্রশংসিত লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি রাজনৈতিক পক্ষপাতিত্বের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করছেন।
সম্প্রতি জানা গেছে, থানায় আটক এক আওয়ামী লীগ নেতাকে মোটা অঙ্কের বিনিময়ে গোপনে মুক্তি দিয়েছেন তিনি। অন্যদিকে, পঞ্চগ্রাম ইউনিয়নের একটি মারামারির ঘটনায় জামাত নেতার ফোন পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে আটক করলেও ভুক্তভোগী পক্ষের অভিযোগ আমলে নেননি।
সাংবাদিকরা তথ্য নিতে গেলে ওসি নুরনবী তাদের ‘দালাল’ বলে অপমান করছেন, যাতে তার অপকর্ম প্রকাশ না পায়। দায়িত্ব গ্রহণের পরপরই ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন নাটকীয় কর্মকাণ্ড চালালেও,
আইজিপির প্রশংসা পাওয়ার পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে স্থানীয়রা দাবি করছেন।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।






Leave a Reply