1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

আব্দুর রহমানের ঘনিষ্ঠ আ.লীগ নেতা শিমুকে গ্রেপ্তারে রাতভর পুলিশের অভিযান

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আব্দুর রহমানের ঘনিষ্ঠ আ.লীগ নেতা শিমুকে গ্রেপ্তারে রাতভর পুলিশের অভিযান

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দোহা শিমুকে গ্রেপ্তারে ঢাকায় রাতভর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

রাজধানীর ভাটারার সাঈদনগর আবাসিক এলাকায় শিমুর বাড়িতে গত শনিবার রাতে ভাটারা থানা ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয় বলে একাধিক সূত্রে জানা যায়। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে আওয়ামী লীগ নেতা শিমু কৌশলে পালিয়ে যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা শিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং আজ হোক অথবা আগামীকাল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারের আওতায় আনবে।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান এ প্রসঙ্গে বলেন, শনিবার দিবাগত রাত ১ টার পরে আমরা সুনির্দিষ্ট তথ্য ও আসামী আওয়ামী লীগ নেতা শিমুকে ধরতে অভিযান পরিচালনা করি ।

কিন্তু তার বাড়ির দারোয়ান এবং স্ত্রী কণ্যার মাধ্যমে আসামী পুলিশের কাজে বারবার বাধার সৃষ্টি করে এবং আলো নিভিয়ে কৌশলে পালিয়ে যায় । আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামী ধরা পুলিশের নিয়মিত কাজের অংশ ।

আমরা সেই কাজ করবো।প্রসঙ্গত শাহজালাল ব্যাংকের জনসংযোগ বিভাগের সাবেক কর্মকর্তা সামসুদ্দোহা শিমু বিভিন্ন সময়ে সবুজবাগ থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন।

বর্তমানে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা । তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠজন।

সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে শিমু আব্দুর রহমানের পক্ষে ফরিদপুর-১ আসনে ব্যাপক তৎপরতা চালান । শিমু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু ও দুজনে একসঙ্গে তোলারাম কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews