1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভূঞাপুরে বালুর ঘাটে সংঘর্ষে বিএনপি’র ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

ভূঞাপুরে বালুর ঘাটে সংঘর্ষে বিএনপি’র ১৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুর ঘাটের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংঘর্ষের ওই ঘটনায় এখনও বালুর ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই ঘটনায় গোলাম সরোয়ার বাদী হয়ে নিকরাইল ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি হোসেন আলী, বিএনপি’র নেতা মর্তুজ আলী, লোকমান, মুন্নাফ, সজিব, সবুজ, আবু বক্করসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নে পলশিয়ার বাগান বাড়িতে নিজ জমিতে বালুর ঘাটের রাস্তার কাজ করার সময় বাঁধা প্রদান করে মারধর করে। পরে মিমাংসার জন্য বিষয়টি নিয়ে গত ৮ মার্চ বিকেলে ল্যাংড়া বাজার এলাকায় সালিশি বৈঠক বসে। বৈঠকে সমাধান না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি হোসেন আলী, বিএনপি’র নেতা মর্তুজ আলী, লোকমান, মুন্নাফ, সজিব, সবুজ, আবু বক্করসহ তাদের লোকজন হামলা করে। এতে হামলায় রফিক (২৭), মাফি (২৫) ও মান্নান (৬০) গুরতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হামলার এই ঘটনায় উভয়পক্ষের আরো প্রায় ১০ জন আহত হয়।

হামলায় আহত রফিক জানায়, নিজের জমির মধ্যে বালুর ঘাটের রাস্তা তৈরির কাজ করছিলাম। এসময় পলশিয়ার লোকমান ও হোসেনের লোকজন এসে হামলা করে মারধর করে। পরে বিষয়টি নিয়ে নেতারা মিমাংসার জন্য সালিশি বৈঠক ডাকে। এতে সালিশে মিমাংসা না হওয়ায় তারা আবারও আমাদের উপর হামলা করে।

নিকরাইল ইউনিয়ন বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম রিপন জানান, বালুর ঘাটের পয়েন্টের রাস্তা তৈরি করার সময় প্রতিপক্ষের লোকজন হামলা করে। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেছি। এছাড়া থানাতেও অভিযোগ দেয়া ছিল। তবে ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি’র নেতারা মিমাংসার জন্য বসলেও সমাধান হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে লতিফ ও হোসেনের লোকজন অতর্কিত হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই ঘটনায় বড় ভাই গোলাম সরোয়ার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews