1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বরিশালে বাস ধর্মঘট ডেকে ৫ ঘণ্টা পর প্রত্যাহার

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

বরিশালে বাস ধর্মঘট ডেকে ৫ ঘণ্টা পর প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পরে ধর্মঘট প্রত্যাহার করেছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়ন। একইসঙ্গে সন্ধ্যা থেকে যাত্রী পরিবহন শুরু করেছে। এতে করে বরিশাল থেকে ১৭টি রুটের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রূপাতলী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।

তিনি বলেন, প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে বাস শ্রমিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তাছাড়া রমজান মাসে জনভোগান্তি যেন না হয় সেই বিবেচনায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আমরা চাই নির্বিঘ্নে যাত্রী সেবা দিতে। কিন্তু থ্রি-হুইলার চালকরা আমাদের শ্রমিকদের মারধর করেছে, এমনকি যাত্রীদেরও হেনস্তা করেছে। এসবের বিচার নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

ওইদিন বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খয়রাবাত সেতুর ঢালে বাস মালিক সমিতি কর্তৃক পরিচালিত চেকপোস্টে বাধা দেয় সিএনজিচালিত থ্রি-হুইলার চালকরা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এর প্রতিবাদে দুপুর ১টার দিকে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। তাদের সঙ্গে সংহতি জানায় বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন। বন্ধ হয়ে যায় ১৬টি রুটের বাস চলাচল।

এ ঘটনায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি থামাতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেন শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

পরে প্রশাসন ও শিক্ষার্থীদের সমঝোতায় বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন তারা। এ সময়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ২৫ হাজার টাকা জরিমানা দেন শ্রমিকরা। এরমধ্যে ১০ হাজার টাকা নগদ প্রদান করে বলে নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সানি।

বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জিয়া উদ্দিন সিকদার বলেন, থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদে ধর্মঘট শুরু হয়েছিল। প্রশাসন থেকে জনভোগান্তি রোধে আহ্বান জানানো হয়। সেইসঙ্গে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। এরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। হামলার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews