1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রিফাত ফকির(১৮) যশোর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড় এলাকা থেকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দলের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

আটক রিফাত ফকির বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে। সন্ধ্যায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বরিশাল ডিবি পুলিশ তাকে যশোর থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে,গত ১০ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে পরদিন সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়।ঘটনার রাতেই উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।

এ মামলায় এর আগে এজাহারভুক্ত প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাত ফকিরের অবস্থান শনাক্ত করে তাকে যশোর থেকে আটক করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews