1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্কুল শিক্ষার্থীদের মারামারিকে কেন্দ্র করে থানা চত্বরে ভাঙচুর

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্কুল শিক্ষার্থীদের মারামারিকে কেন্দ্র করে থানা চত্বরে ভাঙচুর

দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভাঙচুর চালিয়েছে একটি পক্ষ।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নগরীর রাখাল বাবুর পুকুর পাড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের মারামারি হয়।

সেখান থেকে একটি পক্ষ থানায় এসে উত্তেজিতভাবে পার্ক করে রাখা একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি ও থানার টব ভাঙচুর করে। হয়তো তারা যা বোঝাতে চেয়েছে আমরা বুঝতে পারিনি। আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথা বলেছিলাম।

থানার এএসআই সানোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ জন কিশোরের একটি দল উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে। তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপ ও পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরেরও চেষ্টা করে। উত্তেজিত ওই কিশোররা চিৎকার-চেঁচামেচি করে পুলিশদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালাগাল দিতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ওসি এসে তাদের শান্ত করেন।

এদিকে ঘটনায় জড়িতদের একজন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সিফাত বলেন, কিছুদিন আগে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুরের পাড় এলাকার তান‌জিম, হৃদয়,

সানমুন‌দের সঙ্গে তাদের বিরোধ হয়। বৃহস্পতিবার তাদের একজনকে পেয়ে চড় দিয়েছিল প্রতিপক্ষ। বিষয়টি সমাধান করতে তারা রাখাল বাবুর পুকুরের পাড় এলাকায় যান। এ সময় তাদের দুই বন্ধুকে কুপিয়েছে অপর পক্ষের লোকজন।

এ জন্য তারা পুলিশের কাছে সহায়তা চান। কিন্তু পুলিশ সহায়তা না করে সেনাবাহিনীকে খবর দিতে বলে। তাই বিচার চাইতে থানায় জড়ো হন তারা।

সিফাতের দাবি, তারা বেল্ট দিয়ে টেবিলে জোরে জোরে আঘাত করেছেন; ভাঙচুর করেননি।

ঘটনাটি শুনতে পেয়েছেন জানিয়ে বরিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাটি বড় কিছু না। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews