জেলা পঞ্চগডড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে বিজিবি এক ভারতীয় নাগরিককে আটক করেছে ।
৯ মার্চ রাতে বিজিবি তাকে আটক করে হস্তান্তর করেছে তেঁতুলিয়া মডেল থানায় ।
আটকৃত ব্যক্তির নাম সতিশ রায়। সে ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায় তার বাড়ি। সেওই এলাকার দেবেন রায়ের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে রাতেই তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply