আন্তর্জাতিক নারী দিবসে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে বাইরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কযেসউদ্দিনের ছেলে বাইরুল ইসলাম (৫৫) কে আটক করে গলায় জুতার মালা পড়িয়ে ও চুনকালি মাখিয়ে এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ান। ঘোরানোর পর এলাকাবাসী তাকে পুলিশের নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রইসউদ্দিন মুঠোফোনে জানান, শিশুটিকে যৌন হয়রানির বিষয়ে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply