1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চোরের মার বড় গলা, সাওন ট্রেডার্সে চুরি করা সেই চোর মেরাজ ফের হাতেনাতে ধরা খেলো

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

চোরের মার বড় গলা, সাওন ট্রেডার্সে চুরি করা সেই চোর মেরাজ ফের হাতেনাতে ধরা খেলো

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের গোয়াল পাড়ায় অবস্থিত ঢাকা চাঁপাই স্টোরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মেরাজ নামের এক চোর।

মেরাজ চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার রাজারামপুরের মোঃ শাহালাল হোসেন এর ছেলে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

ধৃত চোর মেরাজ দীর্ঘ দিন থেকে ভিন্ন কায়দায় বিভিন্ন সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছে, কখনো দোকানে চাকরী করা অবস্থায় সেই দোকানেরই ক্যাশ থেকে টাকা চুরি, আবার কখনো ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ডিসি মার্কেট এলাকার ‘মের্সাস শাওন ট্রেডার্স’ এ কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে ২০২২ সালের অক্টোবরে ধরা পরে মেরাজ, সে সময় উল্টো মামলা থেকে বাঁচতে শাওন ট্রেডার্স এর মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এই চোর।

এ বিষয়ে মেসার্স শাওন ট্রেডার্স এর মালিকের ছেলে সামিরুল আলম শাওন বলেন, মেরাজ দীর্ঘ ১২ বছর আমাদের দোকানে চাকুরী করা অবস্থায় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে, তার নামে আদালতে মামলা চলমান, এখন প্রায় শুনতে পাই মেরাজ চুরি করে ধরা পড়ছে।

ঢাকা চাঁপাই স্টোরের মালিক বলেন, গত এক সপ্তাহ আগে এই ছেলে আমার দোকানে চুরি করেছিলো। আজ আবারও চুরি করতে এসে সে ধরা পরেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আলমগীর হোসেন বলেন, তাকে থানায় আনা হয়েছিলো, ঢাকা চাঁপাই স্টোরের মালিক কোন অভিযোগ না করায়, মেরাজের পিতার জিম্মায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews