1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁদাবাজির অভিযোগ, গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্য পদ স্থগিত

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগ, গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্য পদ স্থগিত

ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ‘চাঁদা দাবির অভিযোগ’ ওঠার পর সদ্য আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে।  পাশাপাশি তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, এক কার্যদিবসের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।  এতে বলা হয় সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হলো।

এর আগে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার পরিচিত একজন ব্যক্তি ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করেন। তার কাছে গোলাম কিবরিয়া ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। বিষয়টি পরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ককে জানানো হয়।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, ‘ফেসবুক পোস্টের ভিত্তিতে আমরা তার (গোলাম কিবরিয়ার) ব্যাপারে অভিযোগ পাই।  পরবর্তী সময়ে প্রাথমিকভাবে সেটার সত্যতা পেয়ে তার সদস্যপদ স্থগিত করি এবং কেন তাকে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলি।’

এদিকে, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার শোকজের কপি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদেরও শোকজের কপি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কোনো সন্ধানীকে জুলাই স্পিরিট নষ্ট করার সুযোগ দিবো না।’

আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews