পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী স্কুল ও বাজার কেন্দ্রীয় মসজিদে সকল হাজীগণের নিজস্ব অর্থায়নে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এজেন্সির ইনচার্জ আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক মিঞা,
প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,
বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম মন্ডল, হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ বদিউজ্জামান সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন- সিরাজগঞ্জ বনবাড়িয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ্ব মুফতি মাওলানা মাঈনুল ইসলাম খান। এসময় দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।





Leave a Reply