“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার (০২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমিরুল ইসলাম,
সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিঞা, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক এস.এম. জাহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে, যাতে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়।





Leave a Reply