1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১ মার্চ) র‍্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেন। এরে আগে, শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দীর্ঘ সাত মাস পর র‍্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। আমরা তাকে ওই থানায় পাঠিয়ে দেব। সেখানে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হবে এবং পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews