1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গত ৩ নির্বাচনে জড়িত ওসি-ইউএনওদের বিচার করতে হবে: আবু হানিফ

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

গত ৩ নির্বাচনে জড়িত ওসি-ইউএনওদের বিচার করতে হবে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে জড়িত এসপি ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের কাছে আমাদের আহবান সেই বিতর্কিত নির্বাচনে জড়িত ওসি ও ইউএনওদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। কেননা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের হয়ে সবচেয়ে বেশি কাজ করেছে তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর-উজান সড়কের পিরিজপুর ইউনিয়ন পরিষদের সামনে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দিবে। তাই সবার উচিত দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

তিনি বলেন, গত ১৯ অক্টোবর কৃষক নিবু মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তার তদন্তে গাফিলতি করেছে। ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে। চার্জশিট দেওয়ার নাম করেও টাকা নিয়েছে ওই তদন্তকারী কর্মকর্তা। যে তদন্ত কর্মকর্তা জড়িত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এই ঘটনায় যারা ছিল তাদের অনেককে এখন পর্যন্ত আটক করা হয়নি। মামলার শুরুতে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন আসামিকে আটক করার পর তার জবানবন্দির মাধ্যমে নিহতদের এক ছেলেকে এক ছেলেকে আটক করা হয়। এক মাসের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আবারও আন্দোলনে নামা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের ছেলেকে দ্রুত সময়ের ভিতর জামিন দিতে হবে।

এ সময় নিহত নিবু মিয়ার ছেলে হৃদয় বলেন,আমার বাবার হত্যার সঠিক বিচার চাই। আগের তদন্ত কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করে নাই, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের আটক করে বিচারের মুখোমুখি করা হোক। আমার ভাই জড়িত নয়,আমার ভাইকে মুক্তি দেওয়া হোক।

নিহতের স্ত্রী আলেহা খাতুন বলেন, আমার স্বামী সহজ সরল মানুষ, কোন দিন কারও ক্ষতি করে নাই। আমার স্বামীকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই আমি। আমার নিরপরাধ ছেলের মুক্তি চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন নিহতের মেয়ে পারভীন আক্তার, নিহতের বড় ভাই আব্দুর রাশিদ, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ইমতিয়াজ কাজল, আলীউজ্জামান মহসিন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন
ফখরুল ইসলাম, বিলকিস আক্তার, কাইয়ুম মেম্বার, নাদিম খান প্রমুখ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews