1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলো দুর্বৃত্তরা

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলো দুর্বৃত্তরা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা চালিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে।

এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা বিরল ইতিহাস সৃষ্টি করেছে।

জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের ছেলেরা। তারা তাদের মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফিরে যাবার সময় এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, বিএনপি সমর্থিত ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদেরকে পরাজিত ভাবছেন, তারা যুবদল ও ছাত্রদলের ছেলেদের দিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করিয়েছে।

সভাপতি প্রার্থী এডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, আজকের এই ঘটনা দেশ স্বাধীনের পর এটা একটা বিরল ঘটনার ইতিহাস সৃষ্টি করেছে। যা অতীতে কোনো দিনও এধরনের ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়া বারে ঘটেনি।

তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এধরনের হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার পায়তারা করেছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।

নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই নির্বাচিত হবেন। তবে কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে।

তবে এই ঘটনা যেই ঘটাক না কেন, আমরা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।

অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখলাম,

বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী সভাপতি এডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার,

ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি। আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় যখন সাজ সাজ রব চলছে, ঠিক তখনই এ ধরনের হামলা যেন আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews