লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি টাটা কোম্পানির সবুজ ও হলুদ রঙের কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালুকখুটামারা মৌজাস্থ বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোগলহাট থেকে জেলা পরিষদগামী পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। অভিযানে মো: ফারুক মিয়া ও মো: আকাশ আলী নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের সদস্যরা কাভার্ড ভ্যানের পিছনের ডালার ছাদের সামনের অংশে প্লেনসিট দিয়ে বিশেষভাবে নির্মিত হুডের ভেতর লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন, সমাজে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Leave a Reply