1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুরগির খামারে টিনের আঘাতে যুবদল কর্মীর মৃত্যু

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মুরগির খামারে টিনের আঘাতে যুবদল কর্মীর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে নিজের মুরগির খামারে টিনের আঘাতে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে আঘাত পান তিনি।

রুবেল হোসেন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি যুবদলের কর্মী ও পদ প্রত্যাশী ছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলের দিকে নিজের মুরগির খামারে মই দিয়ে টিনের চালায় উঠতে যান তিনি। এ সময় পা ফসকে মই থেকে পড়ে গেলে হাতে থাকা অন্য টিন হাতের ওপর পড়ে।

এতে তার হাতের কবজির ধমনী কেটে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রুবেলের বোন জামাই ফিরোজ হোসেন বলেন, রুবেল ঘরের টিনের চালায় উঠেছিলেন মই দিয়ে, তার হাতে টিন ছিল। হঠাৎ মই ফসকে পড়ে যান তিনি। টিন ডান হাতের ওপরে পড়ে। তখন থেকেই রক্ত পড়া শুরু হয়। রক্ত না থামায় একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রাত ১১টার দিকে রুবেল হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আঘাতজনিত কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews