1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্তে কৃষকের সবজি কেটে দিয়েছে বিএসএফ

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সীমান্তে কৃষকের সবজি কেটে দিয়েছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের খেতের সবজি গাছ এবং বোরো ধানের চারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের গঙ্গাসাগর ক্যাম্প কমান্ডার মুর্শেদুল হক। এর আগে সোমবার সকালে মনিয়ন্দের লক্ষ্মীপুর সীমান্ত এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

স্থানীয়রা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২৪/১৩-এস পিলার এলাকায় বাংলাদেশ অংশে জমি লিজ এবং বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে। চলতি বছর কৃষকরা সবজি চাষাবাদসহ বোরো ধান রোপণ করেছে। সোমবার বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে এদেশে প্রবেশ করে লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে দেয় এবং ধানের চারা তুলে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা। খবর পেয়ে ৬০ বিজিবি কর্নেল বাজার ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিজিবি।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে লাঠিসোটা নিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। তারা বাঁশ দিয়ে জমিতে সীমানা প্রাচীর দেওয়ারও চেষ্টা চালায়।

গঙ্গাসাগর বিজিবি সুবেদার মুর্শেদুল হক জানান, মনিয়ন্দের লক্ষ্মীপুর সীমান্ত পিলার এলাকায় বৈঠকের পর আপত্তিকর অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আপত্তির ওই জায়গায় উভয় দেশের সার্ভে বিভাগ যৌথ মাপ জরিপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews