1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্রদল নেতা আটক  ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ছাত্রদল নেতা আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে জোরপূর্বক ছিনিয়ে নিতে গিয়ে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা হলেন- চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক মশিউর রহমান এবং ছাত্রদল নেতা হলেন- চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়া।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও গ্রেফতার মশিউর রহমান সম্পর্কে সৎভাই বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকে চাতলপাড় বাজার এলাকা থেকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ। তবে মশিউর রহমানকে গ্রেপ্তারের পরপরই ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও তার সহযোগীরা চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে পুলিশের গতিরোধ করেন এবং ধস্তাধস্তির মাধ্যমে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম আহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জেরে আজ দুপুরে পুলিশ তাদের বাড়িতে যায়। এ সময় পুলিশের সঙ্গে কোনো বিষয় নিয়ে তাদের ধস্তাধস্তি হয়েছে বলে জানতে পেরেছি। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়টি আমার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে এসআই রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি সংক্ষেপে জানান, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। তবে জয়নালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তারের সময় স্থানীয় ছাত্রদলের এক নেতা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুনেছি ছাত্রদল নেতা ও আসামি সম্পর্কে সৎভাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews