1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে হাঁস যাওয়া নিয়ে সংঘর্ষ

  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে হাঁস যাওয়া নিয়ে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হাঁস ঢুকায় পাল্টাপাল্টি মরাধরের পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি রাজ হাঁস স্থানীয় জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রোশেনা বেগমকে তার বাড়িতে গিয়ে মারধর করেন জয়দর মিয়া। ওই ঘটনার দুইদিন পর রোশেনার পক্ষের লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপোষে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন।

 এ নিয়ে উভয় পক্ষই থানা ও আদালতে মামলা করে। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews