1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনিয়মের অভিযোগের পর টেন্ডার বাতিল করলেন প্রকৌশলী

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

অনিয়মের অভিযোগের পর টেন্ডার বাতিল করলেন প্রকৌশলী

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে রেলওেয়ের টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠার পর দরপত্র আহ্বান বাতিল করেছেন বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার। গতকাল বুধবার দুপুরে টেন্ডারে অংশগ্রহণে ইচ্ছুক ঠিকাদাররা ওই প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললে আজ বৃহস্পতিবার সেই টেন্ডার প্রক্রিয়া বাতিল করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী রেলওয়ের লালমনিরহাট বিভাগের অধীনে সংস্কার, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজসহ ১৫ টি কাজের দরপত্র আহ্বান করা হয়। বিভাগীয় প্রকৌশলী হিসেবে তিনি ছিলেন এই টেন্ডারের আহ্বানকারী। বুধবার ছিল সেই দরপত্র ক্রয়ের শেষ দিন। এদিন আনিছুর রহমান,

মোস্তাকিন, বোরহান উদ্দিন, শাহীন সহ কয়েকজন ঠিকাদার ওই বিভাগীয় প্রকৌশলীর অফিসে গিয়ে জানতে পারেন নাজিব কায়সার অবৈধ সুবিধা নিয়ে তাঁর পছন্দের ঠিকাদারদের কাজগুলো দেয়ার প্রক্রিয়া শেষ করেছেন। তাৎক্ষণিকভাবে তাঁরা নাজিব কায়সারকে কল করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এসময় ঠিকাদার আনিছুর রহমানের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জানালে লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক সিয়াম ইবনে নিয়াজ রেজা লালমনিরহাটে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। এছাড়া আজ বৃহস্পতিবার সকালে টেন্ডার অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ের রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর আবেদন করেন।

ঠিকাদার আনিছুর রহমান বলেন, টেন্ডারে অংশগ্রহণের জন্য আমি অফিসে যাই। কিন্তু ডিইএন (বিভাগীয় প্রকৌশলী) অফিসে ছিলেন না। সেখানকার বড়বাবু (হেড ক্লার্ক) ফিরোজের সাথে কথা বললে আমাকে তিনি জানান যে, ডিইএন তাঁর পছন্দের ঠিকাদারদের ইতিমধ্যেই কাজ ভাগ করে দিয়েছেন।

পরে আমরা ডিইএন-কে কল দিলে আমাদের কারো ফোন তিনি ধরেননি। এরপর বড়বাবু কল করলে তাঁর ফোনে আমাদের একজন কথা বলেন। সেসময় তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়। বাধ্য হয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের জানিয়েছি। তারা ক্যাম্পে একটা অভিযোগ দিয়েছে।

আরেক ঠিকাদার শাহীন বলেন, “আওয়ামী আমলের মতই পছন্দের ঠিকাদারকে কাজ দিচ্ছে ইঞ্জিনিয়ার। রেট কোড ওপেন না করে নিজের কাছে রেখে টাকার বিনিময়ে পছন্দসই ঠিকাদরকে সেই রেট কোড জানিয়ে কাজ দিচ্ছেন।”

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিয়াম ইবনে নিয়াজ রেজা বলেন, টেন্ডারের দুর্নীতি নিয়ে আমরা সেনা ক্যাম্পে একটি তাৎক্ষণিক অভিযোগ দিয়েছি, এছাড়া রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবরের একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি তারা ব্যবস্থা নিবেন।

এদিকে সরেজমিনে বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। ওই দপ্তরের প্রধান অফিস সহকারী ফিরোজ হোসেন জানান, টেন্ডারটি ইতিমধ্যে বাতিল করেছেন বিভাগীয় প্রকৌশলী। একই কথা জানিয়েছেন ওই অফিসের অন্যান্য কর্মচারীরাও।

তবে এ বিষয়ে কথা বলতে বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় ব্যবস্থাপক লিয়াকত শরীফ খানকে একাধিকবার কল করে ও খুদে বার্তা পাঠিয়েও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews