1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ফের দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে ফের দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মাঝ আকাশে দুটি ছোট আকারের উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনার একটি বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি ছোট উড়োজাহাজের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২—মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে দুজন করে যাত্রী ছিলেন।

এনটিএসবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।

সংস্থাটি আরও জানায়, সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করলেও ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই তাতে আগুন ধরে যায়। নিহতদের সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এই প্রাণঘাতী সংঘর্ষ সাম্প্রতিক কিছু বিমান সংক্রান্ত দুর্ঘটনার ধারাবাহিকতায় ঘটল। গত মাসে ওয়াশিংটন ডিসিতে এক সামরিক হেলিকপ্টার আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৬৪ জন যাত্রী ও তিন ক্রু নিহত হন।

ওই একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন।

সর্বশেষ গত সোমবার কানাডার টরন্টোতে ডেলটা এয়ার লাইনসের একটি ফ্লাইট রানওয়েতে আগুন লাগার পর পিছলে উল্টে পড়ে যায়। তবে বিমানে থাকা ৮০ জনই বেঁচে যান।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews