শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগারের উদ্যোগে ১৫০ জন অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বই মেলায় নিজস্ব স্টল হতে এ বই বিতরন অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
বই বিতরন উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি। এ সময় উপস্থিত ছিলেন, শান্তি নিবিড় পাঠাগার এর প্রধান উপদেষ্টা ও সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু,
সদ্য বদলীকৃত সাবেক শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শান্তি নিবিড় পাঠাগারের পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ নাহিদ উজ্জামান ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম হেলালসহ আরো অনেকে।
এ সময় শান্তি নিবিড় পাঠাগারের পরিচালক ও প্রতিষ্ঠাতা নাহিদ উজ্জামানের ব্যক্তি উদ্যোগে ও অর্থায়নে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১০০জন অসহায় ও গরীব শিশু শিক্ষার্থীদের মাঝে ও দশম,
একাদশ-দ্বাদশ ও ডিগ্রী শ্রেণীর ৪৮জন অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। উল্লেখ্য যে আগামীতে আরো গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হবে।
উদ্ধোধন কালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি বলেন, নাহিদ উজ্জামান নিজে একজন শিক্ষার্থী হয়েও, এবয়সে কোন ধরনের বিলাসিতা ও অপচয়ূ না করে তিল তিল করে টাকা জমিয়ে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ একটি চমকপ্রদ উদ্যোগ।
যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আমি তার এ উদ্যোগকে স্বাগত জানাই এবং উপজেলার পক্ষ থেকে তার শান্তি নিবিড় পাঠাগারের নিবন্ধনসহ সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।





Leave a Reply