1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝগড়া করে নিজেদের গায়ে কেরসিন ঢালে দম্পতি, আগুন জ্বালিয়ে দেয় ৫ বছরের ছেলে

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

ঝগড়া করে নিজেদের গায়ে কেরসিন ঢালে দম্পতি, আগুন জ্বালিয়ে দেয় ৫ বছরের ছেলে

যশোর অফিস :

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী নিজেদের শরীরে কেরসিন তেল ঢালে। অতপর ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে খেলার ছলে না বুঝেই গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিলে স্বামী স্ত্রী দুজনেই অগ্নিদগ্ধ হয়।

ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর গ্রামে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ দম্পতি হীরা দাস (৪০) ও তার স্ত্রী প্রভাতী দাস (৩৫) ওই গ্রামের বাসিন্দা। হীরা দাস পেশায় একজন পরিছন্নকর্মী।
হীরা দাস এর প্রতিবেশীরা জানান,হীরা দাস এবং স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।

খুটিনাটি বিষয় নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি হতো। শনিবার বিকেলে হঠাৎ তাদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

হাতাহাতির এক পর্যায়ে বাড়ির সামনে রাস্তার ওপর হীরা দাস এবং তার স্ত্রী প্রভাতী ইচ্ছাকৃত নিজেদের গায়ে কেরসিন তেল ঢালে। ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে নিশান না বুঝেই তার হাতে থাকা গ্যাসলাইট দিয়ে খেলার ছলে আগুন জ্বালিয়ে দেয়। মুহুর্তেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন ওই দম্পতি।

এরপর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, দগ্ধ দম্পতিকে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের হাতসহ কিছু অংশ দগ্ধ হয়েছে। তারা দুজনেই আশঙ্কামুক্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews