1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

পরিপূর্ণ স্টল ছাড়া ও দর্শক শূন্যতার মধ্যে উদ্বোধন হলো চাঁপাইনবাবগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

পরিপূর্ণ স্টল ছাড়া ও দর্শক শূন্যতার মধ্যে উদ্বোধন হলো চাঁপাইনবাবগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে পরিপূর্ণ স্টল ছাড়া ও দর্শকশূন্যতার মাঝেই দায়সারা ভাবেই উদ্বোধন হলো দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উদ্বোধনের কথা থাকলেও উদ্বোধন করা হয় সন্ধ্যা ছুঁই ছুঁই সময়।

চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান।

পরে বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন এর সভাপতিত্বে মঞ্চে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য শেষে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নকিব হাসান তরফদার প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং জেলার উদ্যোক্তাগন।
তবে মেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজের সামনে ও স্টলে দৃশ্যমান কোনো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

মেলার উদ্বোধনের বিষয়ে টেলিভিশন ও জাতীয় পত্রিকার সিনিয়র কয়েকজন গণমাধ্যমকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ টাইমলাইনে বিসিক মেলায় উপস্থিতি কমের জন্য বিসিকের দায়িত্বহীনতাকে মূল কারন উল্লেখ করেন।

তারা আরও উল্লেখ করেন, কর্তৃপক্ষ বাজেটের টাকা তছরুপ করেছে, নাহলে কোনো প্রচার প্রচারণা ছাড়াই এভাবে দায়সারা উদ্বোধন! এমনকি গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি বলেও তারা অভিযোগ করেন।

মেলায় আগত কয়েকজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন মেলার মাঠে দর্শক উপস্থিতি ঘটেনি বিসিক কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও প্রচার না করার কারনে।

দায়সারা উদ্বোধন ও দর্শক উপস্থিতি নাই কেনো এবিষয়ে জানতে চাইলে বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েক দিন গেলে বাইরের স্টল আসবে এবং দর্শকের ব্যপক সমাগম ঘটবে।
তাই এখুনি অভিযোগ কিংবা মন্তব্য করা ঠিক হয়নি।

উল্লেখ্য, মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ২৮ ফেব্রুয়ারী বিকেলে সমাপণী অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিক কর্মকর্তা মোঃ আবু হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews