1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা

ফেনীতে পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ছয়জনের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুর্ঘটনাস্থল ও ফেনী জেনারেল হাসপাতালের মর্গে যান ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জেলা প্রশাসন গভীরভাবে শোকাহত।

জেলা প্রশাসক সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করলেও এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ পরিবহন ও দাফনকাজের জন্য মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করা হবে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ছয়জনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতরা হলেন-ভোলা জেলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, নোয়াখালী জেলার হাতিয়ার জুবায়ের (৩৫)। নিহত অন্য দুইজনের এখনো নাম-পরিচয় জানা যায়নি।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews