1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন রোকেয়া হায়দার

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন রোকেয়া হায়দার      

  হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ 

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায়   বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার অনুমোদিত  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা (VOA) বাংলা বিভাগের  সাবেক প্রধান জনপ্রিয় বেতার- মাল্টিমিডিয়ার নারী সাংবাদিক রোকেয়া হায়দার ।

আগামী ২০ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায়  বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই  বরেণ্য ও মহিয়সী নারী কে  মাতৃভাষা পদক – ২০২৫ এ ভুষিত করা হবে। খবর বাপসনিউজ ।

তিনি নারী সাংবাদিকতার অহংকার, ভয়েস অব আমেরিকার ( আন্তর্জাতিক প্রতিষ্ঠান) বাংলা বিভাগের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন।

১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।১৯৮১ সালে যুক্তরাষ্ট্রর ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান।২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম  প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী।৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য  আমেরিকার সম্মানজনক ” অল ষ্টার অ্যাওয়ার্ড” রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে।

রোকেয়া হায়দারের বাড়ি  যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসুত্রে তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়।তার মা মেহেরুন্নেসা বকর।রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন।

পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ  এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স করেন।পরে ষাটের দশকে স্বামী হায়দার তকির কর্মসূত্রে  চট্টগ্রামে।

অভিনন্দন ও শুভ কামনা  জানিয়েছেন এম. এম. ইকবাল আলমগীর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সভাপতি ঢাকা মহানগর হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews