1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে অবৈধ ইটভাটায় অভিযান, দুই ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

  • বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটে অবৈধ ইটভাটায় অভিযান, দুই ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যাুরো প্রধান,রংপুর :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দুই ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। অভিযানের সময় ইটভাটার কর্মচারীদের মাধ্যমে তাদের হেনস্তার চেষ্টা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিযুক্ত ইটভাটার মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকার এমজেএ ব্রিকস-২ এবং শ্রীধর এলাকার বিবিএমসি ব্রিকস-এ অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর ও রাকিবুল ইসলাম। অভিযানে বিবিএমসি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরে দলীয় প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলমের মালিকানাধীন এমজেএ ব্রিকস-২-এ অভিযান পরিচালনার সময় প্রয়োজনীয় কাগজপত্র চাইলে বাধার সম্মুখীন হন কর্মকর্তারা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার অনুসারীরা সেখানে উপস্থিত হয়ে প্রথমে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন এবং পরে ট্রাক ও ট্রাক্টর দিয়ে ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, সারা দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এমজেএ ব্রিকসের বৈধ কাগজপত্র থাকলেও এমজেএ ব্রিকস-২ সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় বাধা সৃষ্টি করায় এবং সরকারি কাজে বিঘ্ন ঘটানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews