এখনই সময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের অংশগ্রহন সঠিকভাবে নিশ্চিত করা। সেই লক্ষে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনকে সামনে রেখে ০৮ ফেব্রুয়ারি ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) এর উদ্যোগে একটি আনন্দ ভ্রমণ এবং শিলাইদহের কুঠিবাড়িতে আনুষ্ঠানিকভাবে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়াইপিএজির কোঅর্ডিনেটর সাদিক হাসান রহিদ, সহসমন্বয়কারি সবুজ হোসেন, নাজনিন আফোজ ইভা, রুবাইয়াত জাহান, পিএফজি কোঅর্ডিনেটর মো: শফিকুল ইসলাম, পিস এ্যাম্বাসেডর মো: আসাদুজ্জামান, এমআইপিএস এর ফিল্ড একাউন্টেন্ট অধিশ দাশ এবং ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ এর অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ত্রৈমাসিক সভায় প্রশিক্ষণ পরবর্তি ফলোআপ কার্যক্রম, সোশিয়াল একশান প্লান চুড়ান্তকরন ও পরবর্তি কোয়ার্টারে পিএফজির সাথে সমন্বয় করে কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।
সভায় ছাত্রদল, যুব মৈত্রি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহন করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে বলে মত প্রকাশ করেন।
এই উদ্যোগগুলোর মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

Leave a Reply