1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আনন্দ ভ্রমণ ও সম্মিলিতি কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আনন্দ ভ্রমণ ও সম্মিলিতি কার্যক্রম অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

০৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে একটি আনন্দ ভ্রমণ এবং শিলাইদহের কুঠিবাড়িতে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয়, এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা প্রনয়ন ও মুল বক্তব্য প্রদান করেন খুলনা অঞ্চলের এরিয়া সমন্বয়কারি জনাব এস.এম রাজু জবেদ।

সভায় সভাপতিত্ব করেন পিস এ্যাম্বাসেডর বনানি বিশ্বাস এবং সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর আব্দুল মান্নান বাদশা।

সভায় উপস্থিত ছিলেন পিএফজি কো-অর্ডিনেটর অধ্যাপক মো. শফিকুল ইসলাম, পিস আ্যাম্বাসেডর মঞ্জুরুল ইসলাম ডাবলু, বিএনপির মিরাজুল ইসলাম রেন্টু, জাসাস সভাপতি ইমরান হোসেন সঞ্জু, ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক এসরারুল হক, ধর্মীয় নেতা মো. শরিফুজ্জামান, যুব নেতা সংগ্রাম আলি, আব্দুল লতিফ, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর সাদিক হাসান রহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়
সভায় পিএফজি সমন্বয়কারী ও মাঠ সমন্বয়কারী বিগত সময়ের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান গত কোয়ার্টারে মানববন্ধন, খাতের আলি ডিগ্রি কলেজে পিস ইভেন্ট, আন্ত:ধর্মীয় সংলাপ আয়োজন এবং তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ করা হয়। এছাড়া রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পরবর্তী ত্রৈমাসিক (এপ্রিল-জুন ২০২৫) সহ বাৎসরিক পরিকল্পনায় উল্লেখ করা হয়, কমলাপুর স্কুলে পিস ইভেন্ট, দাস জনগোষ্ঠির জন্য সম্প্রীতির সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান, মানববন্ধন আয়োজনের মাধ্যমে “সম্প্রীতির বাঘারপাড়া” গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এছাড়া উক্ত সভায় আন্ত:ধর্মীয় কমিটি গঠন করা হয়।

এই উদ্যোগগুলোর মাধ্যমে কুষ্টিয়া সদর উপজেলায় সামাজিক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত সভায় পিএফজির সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ, বিভিন্ন ধর্মীয় নেতা, নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews