1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আদালতে কাঁদতে কাঁদতে যা বললেন আহমেদ মজুমদার  

  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আদালতে কাঁদতে কাঁদতে যা বললেন আহমেদ মজুমদার  

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার দাবি করেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে ছিলেন। তিনি বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে। ছাত্র-জনতার আন্দোলনের সপক্ষে বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকা নিষেধ ছিল।

একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। এসব কথা বলতে বলতে একপর্যায়ে কাঁদতে থাকেন তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) আদালতে কামাল আহমেদ মজুমদারের এসব বক্তব্য অসত্য বলে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। এদিন আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রাজধানীর মিরপুর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিচারকের উদ্দেশে কামাল আহমেদ মজুমদার বলেন, দেশে যদি সত্যিকারের আইনের শাসন থাকত, তাহলে আমাকে এভাবে হয়রানি করা হতো না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। বাদীর কোনো খবর নেই। এখন আমার পরিবার বাসায় থাকতে পারছে না।

তিনি আবার আদালতের উদ্দেশে বলতে থাকেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আদালতের প্রতি আমার সম্মান রয়েছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

অবশ্য কামাল আহমেদ মজুমদারের এসব বক্তব্যের তীব্র বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, কামাল আহমেদ মজুমদার কোনো রাজনৈতিক নেতা নন। তিনি একজন ব্যবসায়ী। তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন।

মিরপুরে নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছেন। সরকারের খাসজমি দখল করে সেখানে ভবন বানিয়েছেন। তার কথা শুনে মনে হচ্ছে, তিনি অন্য গ্রহ থেকে এ পৃথিবীতে নেমে এসেছেন। তিনি বলছেন, বাদীর কোনো খবর নাই। শত শত স্কুল বাচ্চা, ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বাদী হয়ে মামলা করেছেন। রাষ্ট্র এই বিচারের দায়িত্ব নিয়েছে। যখন মামলার বিচার শুরু হবে, তখন বাদীরা আদালতে আসবেন।

‘মিথ্যা মামলা’ প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশ যে হত্যাকাণ্ড ঘটেছে, যে গণহত্যা হয়েছে, সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মিথ্যা মামলা দায়েরের কথা বলা মানে হচ্ছে, খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস।

পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, কামাল আহমেদ মজুমদার বলছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি মানুষ হত্যা করা? দিনের ভোট রাতে করা? ভোটবিহীন বছরের পর বছর ক্ষমতায় থাকা? মানুষ গুম করা? হত্যা করা? উনি কেন দাবি করেন, তিনি একজন মুক্তিযোদ্ধা?

ওমর ফারুক ফারুকীর বক্তব্যের বিরোধিতা করে আবার আদালতে বক্তব্য তুলে ধরেন কামাল আহমেদ মজুমদার। তিনি আদালতের কাছে দাবি করেন, ‘আমার সম্পর্কে বলা হয়েছে, আমি রাজস্ব ফাঁকি দিয়েছি। কিন্তু আমি বলতে চাই, আমি সরকারকে একটি টাকাও রাজস্ব ফাঁকি দিইনি। আমি মিরপুরের কারও জমি দখল করিনি।

ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা বিরোধিতা করেছিল, তাদের জেলে যেতে হয়েছে। হাসিনা সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকেও জেলে যেতে হয়েছে। এখন কামাল আহমেদ মজুমদার বলছেন, তিনি শেখ হাসিনার অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। বাস্তবে তিনি মিথ্যা কথা বলছেন। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম সহযোগী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews