শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জরীত সকল সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক ফরিদপুর বিভাগের সভাপতি এস. এম আকাশ।
আজ সোমবার রাতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এদাবি জানান।
জানা যায় আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে সাংবাদিক সোহাগ খান সুজন তার ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখসহ ১০-১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরা। ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নামসর্বস্ব অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ এই হামলার ঘটনা ঘটে।

Leave a Reply