বিয়ের আনন্দের মাঝেই বরের মৃত্যু, নববধূকে রেখে চিরবিদায় নিলেন বর জাহিদল, ঘটনাটি ঘটেছে জেলা লালমনিরহাটের কালীগঞ্জে।
লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাহিদুল ইসলাম (২২)। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে কনের বাড়ি থেকে ফেরার পথে তুষভান্ডার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিয়ের রাতেই নববধূর সামনে বরের মর্মান্তিক মৃত্যু
জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বরযাত্রীসহ কনের বাড়িতে যান জাহিদুল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
আনন্দের বদলে কান্না, শোকে স্তব্ধ পরিবার
নববিবাহিত স্বামীকে হারিয়ে স্ত্রী ও তার পরিবার শোকে ভেঙে পড়েছেন। যে বাড়িতে আনন্দমুখর পরিবেশ ছিল, সেখানে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া।
প্রশাসনের তদন্ত
কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এদিকে, কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
এই আকস্মিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply