দৈনিক যুগান্তর পত্রিকার টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি এবং ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল এর ৬৭ তম জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের কেক কাটার সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু,
সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার,
দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুর রশিদ শেখ, আব্দুল লতিফ তালুকদার, ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমুখ।
১৯৫৮ সালের ১ ফেব্রুয়ারি তিনি উপজেলার ফসল আন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। আসাদুল ইসলাম বাবুল উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,
সাংবাদিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply