1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা যোগের চেষ্টা, উত্তেজনা

  • বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা যোগের চেষ্টা, উত্তেজনা

এমডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া আরও শক্তিশালী করতে বাঁশের বাতা লাগানোর চেষ্টা চালিয়েছে।

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রহরায় থাকলেও বিজিবি বাধা দেওয়ার চেষ্টা করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ভারতের স্থানীয় কিছু ব্যক্তি বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়ায় বাঁশ বাঁধছে।

বিজিবি আপত্তি জানালেও বিএসএফ সদস্যদের একাংশ তা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে চায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির এক সদস্য সীমান্তে নতুন নির্মাণকাজ না করার উচ্চপর্যায়ের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিলে বিএসএফ সদস্যরা তর্কে জড়িয়ে পড়েন।

ভিডিওতে এক বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, “আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।”

এর আগে ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে চার ফুট উচ্চতার একটি বেড়া নির্মাণ করে ভারতীয় পক্ষ।

তখনও বিজিবির বাধার মুখে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “বিএসএফ প্রায়ই দহগ্রাম সীমান্তে জোরপূর্বক বেড়ায় কাজ চালানোর চেষ্টা করে।”

৫১ বিজিবির পাটগ্রামের পানবাড়ি ক্যাম্পের সুবেদার মো. জামিল জানান, ঘটনাটি ৩-৪ দিন আগের। বিজিবির বাধার পর বিএসএফ কাজ বন্ধ করেছে।

দুই দেশের সীমান্তে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews